Register   Login
     

bengoli writing
Submitted On: 01/30/2009 By: samrat sanyal Rating:

আমার এই সফটওয়ারটা ব্যবহার করে ভীষন ভালো লাগলো।যুকতি সফটওয়ারটা ব্যবহার করা যতটা সোজা ততোটাই সহজ এবং এই সফটওয়ারটা এতটাই সহজ যে এটা বুঝতে খুব বেশী হলে এক থেকে দের মিনিট সময় লাগবে।এক কথায় এই সফটওয়ারটা দারুন


jukti bangla interface
Submitted On: 03/24/2010 By: yusuf khan Rating:

আমি winxp+office2003 তে ‘যুক্তি’ দিয়ে কাজ করি। কোনও অসুবিধে হচ্ছে না। office2003 তে যে দু-একটা অসুবিধে হচ্ছিল সেটাও একটা dll ফাইল দিয়ে দূর হয়েছে। একদিন সবাই ফোনেটিক লে-আউটেই চলে আসবে, আর ফোনেটিক লে-আউটে ‘যুক্তি’-ই সবচেয়ে যুক্তিযুক্ত বলে আমার বলে মনে হয়েছে। আমার সাড়ে পাঁচ বছরের মেয়েও ‘যুক্তি’-র যুক্তি বুঝে টাইপ করে। আমি অভ্র, শাব্দিক, বিজয়, লিপিকার সব ব্যবহার করেছি, তার পরেই এসব বলছি। অভ্র ইত্যাদি বড্ড loud, জাহির করার একটা ব্যাপার আছে ওগুলোতে। আপনারটা quiet, cute, cool, competent and complete. আমার বহুদিনের ইচ্ছে একটা ভালো বাংলা etymological dictionary লেখার । এতদিন ইউনিকোড আসার অপেক্ষায় ছিলাম, ওটা পাবার পরেই একটা ফোনেটিক বাংলা ইনপুট সফটঅয়্যার খুঁজছিলাম। নেটে ইন্ডিয়ান বাংলাদেশি যা পেয়েছি সব টেস্ট করেছি। একদিন কোথায় যেন ‘যুক্তি’র।একটা লিংক পেলাম ব্যবহার করে দেখলাম আমি এতদিন ঠিক এটাই খুঁজছিলাম। ৪ বছর ধরে দুটো বাংলা ম্যাগাজিনের এডিটর ছিলাম, বিজয় লেআউটে অ্যাসকি ফন্টে কাজ করতাম। খুব গ্লানি বোধ করতাম। কারণ দুটোই ছিলো অযৌক্তিক ব্যাপার। এত আগে এত ভালো একটা কাজ হয়েছে তখন জানলে কত কষ্ট যে কম হতো। QWERTYর সমর্থনে আছে কুযুক্তির ইতিহাস ,বাংলা নন-ফোনেটিক লে-আউটেও একই কুযুক্তি চলে। ‘যুক্তি’ ব্যবহার করে আমার আমার প্রথমেই মনে হয়েছিল - ‘মানুষ এত ভালো ভাবতে পারে!’ ‘ যুক্তির রোজকার ব্যবহারকারী হিসেবে আমার কয়েকটা সাজেসশন - ১। ঊদ্ধৃতি চিহ্নগুলো দেওয়ার নিয়মটা পুরনো বিজয়ের মতো রেখেছেন। এটা ভীষণ বিরক্তিকর, ইংরিজি নিয়মটাই ফিরিয়ে আনুন। ২। ফুলস্টপ / দশমিকের ফুটকি ইংরিজি মতেই রাখুন, দাঁড়ি রাখুন পাইপে, ব্যাকস্ল্যাশের সঙ্গে। ৩। দু-দাঁড়ি রাখুন শিফট পাইপে। দরকারি জিনিস। ৪। যে কোনও বর্ণের তলায় ফুটকি দেবার জন্য ইন্ডিয়ান ইনপুট সিস্টেমগুলোতে নুকতা নামে একটা ব্যাপার চালু হয়েছে। এটা ভীষণ জরুরি। ৫। আনা-পাই এর চিহ্নগুলোর জন্যও key assign করুন। ৬। add-on হিসেবে স্পেলচেকার, ফন্ট-কনভার্টার, OCR দিতেই পারেন তবে সবার জন্যে নয়, কাস্টম ইন্স্টলেশন হিসেবে রাখাই ভালো। ৭। একই লজিক দিয়ে অন্যান্য ভারতীয় ভাষায় ইনপুট করার ব্যবস্থা করুন। খুব দরকার।ইন্ডিয়াতে ‘লিপিকার’ নামে একটা বেরিয়েছে, তবে ওটতে সব কাজ ঠিকমত হয়না। আপগ্রেডেড ভার্সনের পথ চেয়ে রইলাম। ইউসুফ খান, কলকাতা, ২৪ মার্চ ২০১০, ykyusufkhan@gmail.com

Untitled Page Please Login to leave a feedback