সবই এক
ershadmz December 27th, 2009
আমিও আমি
তুমিও আমি
ভিতরে আমি
বাইরেও আমি
দুয়ে মিলে এক
একে মিলে দুই
সব মিলে এক
একে মিলে সব।
ershadmz December 27th, 2009
আমিও আমি
তুমিও আমি
ভিতরে আমি
বাইরেও আমি
দুয়ে মিলে এক
একে মিলে দুই
সব মিলে এক
একে মিলে সব।
ershadmz December 27th, 2009
আমার আমিকে আমি বলছে
আমার কথা মনে আছেতো
মন বলছে আমায় ভুলোনা
প্রিয়তম আমার কথা মনে রেখো
যেখানেই থাকো যেমনি থাকো।
হে আমার আমি আমাকে ভুলে যেওনা
হে আমার হৃদয় আমার
হৃদয়কে জিজ্ঞাসা করো।
হে আমার আমি
তুমি আমার স্বপ্নে থাকো
তুমি আমার নীরবতায় থাকো
হে আমার আমি
তোমাকে ওই আকাশে দেখি
এই মাটিতে দেখি
ওই মাটির নীচে দেখি।
তোমাকে দেখি যখন
এই আমাকে দেখি।
এই চোখে তোমাকে দেখি
এই চোখে আবার তোমার
আমিকে দেখি।
ershadmz December 27th, 2009
আমি ভালবাসি আমাকে
আমাকে যে ভালবাসে
সেও এই আমার আমি।
আমাকে যখন দেখো তখন
আমাকে দেখ
যাকে ভালবাসি তাকেও দেখ।
ershadmz December 27th, 2009
সুখের মাঝে তুমি
দুঃখের মাঝে তুমি
চোখের মাঝে তুমি
চোখের বাইরে তুমি
চোখের জলে তুমি
হাসির তালেও তুমি
শিশির কনায় তুমি
উষার আলোয় তুমি
শ্বাসে শ্বাসে তুমি
স্পন্দনেও তুমি
শুধু নাই এই আমি
আমার কাছে
একাকী এই অজানায়
বসে আছি অচেনায়
তুমি ছাড়া আর
কে আছে বলো
নীরবতার এই অন্ধ আয়নায়।
ershadmz December 27th, 2009
যাবো যাচ্ছি চলছি
সকল বন্ধন ছিড়েছি
সকল স্মৃতি মুছে দিয়েছি।
যাবো বন্ধু যাচ্ছি চলে
প্রিয়র চেয়ে প্রিয়তমের
তালাশে চলেছি।
ershadmz December 27th, 2009
শান্তু, বাবা আমার, আজ ২৭শে ডিসেম্বর রবিবার । এখন রাত সোয়া ন’টা। আমার মন খুবই খারাপ। তোমার কস্টের কারনে আমার কস্ট মরন কস্ট বলে বলে মনে হচ্ছে। মরন কস্ট কেমন জানিনা ।শুনেছি রুহ বিদায় নেয়ার সময় শরীরে প্রচন্ড কস্ট হয়। বুদ্ধি হওয়ার পর থেকেই আমি খুবই আবেগী মানুষ। আমার আবেগ দিনে দিনে অনেক বেড়ে গেছে। বেশ কয়েক বছর আমি খোদার কাছে চলে যাওয়ার জন্যে কাঁদছি। খোদা থেকে বিচ্ছিন্ন থাকতে খুবই কস্ট হচ্ছে। কিন্তু আজ আমার তোমার জন্যে আমার কস্ট হচ্ছে। চোখের পানি আমার ঝর ঝর করে ঝরছে। আমি মনকে কোন ভাবেই মানাতে পারছি।
কেন তোমার এত কস্ট হচ্ছে। আমি আমার প্রিয়তম আল্লাহকে দরখাস্ত দিচ্ছি তোমার কস্ট লাঘব করার জন্যে। আব্বু তুমিও দিনরাত তোমার প্রশ্নকে জানতে চাও কেন তোমার এত কস্ট হচ্ছে। আল্লাকে ভালবাস। তিনিই তোমাকে সৃস্টি করেছেন। তিনিই তোমার সবকিছু জানেন। আল্লাহ যাকে ভালবাসেন তাকে একটু কস্ট দেন ক্ষমা করার জন্যে। তোমার কস্টে আমি যত কস্ট পাচ্ছি তার চেয়ে বেশী কস্ট পাচ্ছেন তিনি। তুমি একশ’ভাগ আল্লাহর উপর নির্ভর করো।
ershadmz December 26th, 2009
চেস্টার ভিতর থাকি
চেস্টা করতে করতে
অ আ ক খ শিখেছি
স্কুলে গিয়েছি
চেস্টা করতে করতে
কলেজে গিয়েছি
চেস্টা করতে করতে
চাকুরী করেছি
বিয়ে করেছি
সন্তান পেয়েছি
সন্তান বড় করেছি
চেস্টা করতে করতে
রিটায়ার করেছি
চেস্টা করতে করতে
বুড়িয়ে গেছি
জীবন ভর
শুধু চেস্টাই করেছি
এখন মনে হয়
কখনই বাঁচতে শিখিনি।
ershadmz December 25th, 2009
Anger is fire
Do not burn yourself
With this fire.
Anger is a kind of sin
Anger will take
You to hell.
Find out cause of
your life
Try to understand
What is life
Positivity is the
Other name of life
Be positive and
Find out the meaning of life.
ershadmz December 24th, 2009
ভোরের নরম রোদ
মনের জানালায় উঁকি মারে
ছায়া ছায়া বিকেল সেই মনকে
ঢেকে দেয়।
এভাবেই দিন লুকিয়ে যায়
রাতের ভিতর
রাত লুকিয়ে যায়
দিনের ভিতর।
তুমি আমি দুজনেই চলে যাবো
দিনের ওপারে
জগতও ঢেকে যাবে
ছায়ার চাদরে
সব কিছু শেষ হবে
এমনি ধারায়।
ershadmz December 16th, 2009
চেনা জানা আপন
সবাই যেন অ্চেনা
অজানা এই ঠিকানা।
মনের আয়নায় দেখি
অজানা আমাকে
চোখের আয়নায় দেখি
অজানা অজানা এই বেগানা
চেনা ঠিকানা
জানা ঠিকানা
কোথায় আছে।