Archive for November, 2009

কোথায় যাবো বন্ধু

ershadmz November 30th, 2009

তুমিইতো বলেছিলে দু:খের সাগর পার হলেই

পাবো দেখা তোমার বন্ধু

হাজারো সাগর পার হয়েই

আজ আমি একা বড়ই একা

ঘরহীন জনহীন বেগানা এক জমিনে

ছায়া ছায়া ছায়ার মতো ছায়ার ভিতর

আর কতকাল বন্ধু

তুমিতো দেখছো বন্ধু আমার এই হালত

আমিতো কিছুই চাইনি বন্ধু

এখানে ওখানে কোথায়

শুধু বেসেছি ভালো তোমাকে

তোমাকে আমার করে

ছেড়েছি জগতের সকল আপনকে

এখন কোথায় যাবো

কার কাছে যাবো বলো বন্ধু।

৩০/১১/০৯

শুধু তুমিই জানো বন্ধু

ershadmz November 30th, 2009

তুমিইতো করেছো এই আমাকে

বেঘর বেবস্তি

তোমার ঘরের ঠিকানাও জানিনা বন্ধু

তাইতো দিওয়ানা হয়ে

ঘর ঘর ঘুরি

পথ থেকে পথে

দেশ থেকে দেশান্তরে

কোথায় আছো বন্ধু তুমি

আমায় ঘরহারা পথহারা করে

বন্ধু কোথায় তুমি

আর কোথায় আমি

শুধু তুমিই জানো বন্ধু

শুধু তুমিই জানো।

৩০/১১/০৯

ধ্বংস হোক এই সংসার

ershadmz November 29th, 2009

এই সংসার ছারখার হোক

এই সংসারে আগুন লাগুক

তুমি ছাড়া ধ্বংস হোক এই জগত

এই সংসার।

দেহ মন এই প্রাণ ধ্বংস হোক

সব কিছু বিনাশ হোক

তুমি ছাড়া।

জীবনেরও আগে

মরণেরও আগে

ওয়াদা ছিল শুধু তুমিই আমার

তুমি ছাড়া কোথাও কিছু নাই

আমিও নাই।

৩০/১১/০৯

সব বন্ধন ছেড়ে

ershadmz November 29th, 2009

‘গমছে রিস্তা জোড়তা হ্যাঁয়

সারে বন্ধন ছোড়তা হ্যাঁয়।’

সব সুখ দুখ ছেড়ে চললাম

সব বন্ধন ছেড়ে চললাম

বেদনার সাথে রিস্তা করবো বলে।

হে খোদা তুমিই বলো

শুধু একবার বলো

কোথায় যাবো আমি

তুমি ছাড়া আমার যে কেউ নাই

কেহ নাই এইখানে এই সময়ে।

যত সুনাম ছিল

আর যত বদনাম ছিল

সবই ছেড়ে চললাম

কোথায় যাবো তুমিই বলো।

সব বন্ধন ছেড়ে দিলাম

তুমি ছাড়া আর কোন বন্ধন নেই

শুধু একটি নিশ্বাস ছাড়া

যে বন্ধন শুধু তোমার হাতে

শুধুই তোমার হাতে।

৩০/১১/০৯

তোমার স্মরণে

ershadmz November 28th, 2009

থাকবো জেগে আমি থাকবো জেগে

রাতভর সারারাত

তোমার স্মরনে তোমার জিকিরে।

যতদিন ফুল ফুটবে

পাখিরা গাইবে গাণ

নদীরা যাবে সাগর পানে

চাঁদের জোছনা বইবে

সূর্যের নরম আলো বইবে

থাকবো তোমার স্মরণে

জাগবো তোমার জিকিরে

আমি থাকবো তোমার স্মরণে

২৯/১১/০৯

অপেক্ষার দিন

ershadmz November 27th, 2009

এখানে এখন এই সময়ে

কেন বসে আছি আমি

জানিনা আমি।

যেমন জানিনা কেন এসেছি

কেন এত অপেক্ষা ফিরে যাওয়ার জন্যে

কেন ফিরে যাব তাও জানিনা

আমার আগে পিছে সময়রা মুচকি হাসে

এ হাসির মানে কি

তাও জানিনা

না জানার মাঝেই আমার সময়

আসে আর যায়

সকাল হয় বিকেল হয়

দিন ফুরিয়ে গেলে

আবার রাত ফিরে আসে

আবার দিন আবার রাত

এখানে এখন এই সময়ে

আর কত অপেক্ষা তাও জানিনা

এ কেমন কিসমত আমার

আমি জানিনা

না জানার মাঝে আর কতকাল

তাও জানিনা

আমি কে তাও জানিনা

অবাক হয়ে শুধু দেখি অজানা আমাকে।

২৮/১১/০৯ ঈদুল আযহা

তুমি আসবে বলে

ershadmz November 27th, 2009

যেখানেই থাকে যে ভাবেই থাকো

মনে রেখো এই বিরান হৃদয়কে

মনে রেখো এখানে এক নদী ছিলো

ছিল সবুজ বনানী পাখির কাকলি

পূর্ণিমার চাঁদ ভোরের সূর্য

সারি সারি কৃষ্ণ কলি

মনে রেখো এই বিরান হৃদয়কে

যেখানে খেলা করতো মাছরাঙা পাখি

আর চুমো খেতো জলের টোলে

ফিঙে পাখি উড়তো ধানের শীষে

উড়তো সোনালী ফসলের বুকের ভিতর

মনের রেখো এই বিরান হৃদয়কে

যেখানে একটি প্রদীপ জ্বলে

তুমি আসবে বলে।

২৭/১১/০৯

হে আকাশ

ershadmz November 27th, 2009

হে আকাশ এখনি মেলোনা তোমার ওই চোখ

এখনি ফেলোনা অশ্রু তোমার

চাঁদকে ঘুমিয়ে রাখো

সুরুজকে বলো আরও কিছুক্ষন বিশ্রাম নিতে।

আসবে প্রিয়া আমার এমনি সময়ে

আধো আলো আধো আঁধারিতে

হে আকাশ এখনি মোলোনা তোমার ওই আঁখি

পাখির পাখার ঝাপটা শোনো

গোলাপ কলির ওড়না ঝরে পড়বে এখন

নাকাব সরবে ধীরে ধীরে

নদী গান থামিয়ে অপেক্ষা করবে

প্রিয়া আমার আসবে এখন

এই আলো আঁধারী সময়ে।

২৭/১১/০৯

হে পথিক

ershadmz November 27th, 2009

কোথায় যাচ্ছো কেন যাচ্ছো

দেশ থেকে দেশান্তরে

কাকে খোঁজ কেন খোঁজ

তুমি কি জানো।

না জানোনা, জানলে কি তোমার

এ দশা হতো। না জেনেইতো

তুমি পথের পথিক হয়েছে।

হে পথিক তোমার ঠিকানা কি

কোন অজানা ঠিকানায় চলেছো

তুমিতো নিজের খবরই জানোনা

আমার খবর কি নিবে।

২৭/১১/০৯

কেন এমন হয়

ershadmz November 26th, 2009

আমার ভিতরে তুমি আমি হয়ে থাক

তুমি আমাকে রাখ

অতি যতনে রাখ

তবুও কোথায় খুঁজি আমি তোমাকে।

দেখার নেশায় আমি মাতাল

আমার ভিতরেই তুমি আমি হয়ে থাক

তবু কেন এত দূর দূর লাগে

তবু কেন মনে হয় দেখা হবেনা বুঝি

এ জনমে কোন জনমে।

কেন এমন হয় বলো

বলো শুধু বলো শুধু একবার।

Next »