ershadmz April 25th, 2009
নগরটা শুয়ে থাকে যাবতীয় সুখ দুঃখ জন্জাল
পকেটমার, কুকুরের ঘেউঘেউ, বেশ্যার দালাল
আর বেহায়া মাস্তানের ধামকি বুকে নিয়ে
সাথে থাকে মহা গণতন্ত্র আর এপ্রিলের
মগজ পোড়ানো মহা গরম
হায় পানি হায় পানি কারবালার মাতম।
মেয়েটার বুকে থাকে পুরো নগরটা জাম্বোবাক্স হয়ে
মেয়েটা শুয়ে থাকে টিভি টাওয়ারের নীচে
টভির পর্দা হয়ে, যেখানে কামুক চোখ লেপ্টে থাকে
গতরটা বেশ নাদুস নুদুস হতো যদি হালুয়া মাখন পেতো
মন্ত্রী শান্ত্রী বেগম পাইক পেয়াদা বরকন্দাজের মতো।
মন্দের ভালো নিতম্ব কচি স্তন আর কান্নাভরা চোখ।
টিভির পর্দাটা রঙিন হলে মনটাও রংগীন হতো
সবকিছু ছিমছাম , উরু আলুথালু কাপড়ের ভিতর
কৌশলী ক্যামেরা আরও কিছু খোঁজে ভিতরে বাহিরে
আহা !কি আনন্দ সোনার বাংলার ফুটপাতে
এতো সুখ এতো কাতুকুতু।
নগরটা কেঁপে উঠে সদোম আর গোমোরার মতো
মেয়েটা একাত ওকাত হলেই। পাশেই নববধু সব
খুলে দেয় বেল্লিক খসমের কাছে অনায়াসে।
তখনি টি্ভির ভিতর থেকে ভেসে আসে
জাতীয় সংগীতের সুর ‘ আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি’।