Archive for March, 2009

একটি পুকুর

ershadmz March 29th, 2009

একটি পুকুর ছিলো পল্টনে

একটি মাছ ছিলো আনমনে

খেলতো মাছটি সারাদিন

মাছের স্বপ্ন ছিল রঙিন।

পুকুরটা কোথায় হারিয়ে গেছে

দালাল ফড়িয়া দিয়েছে বেচে

পুকুরটা ভরাট হবে দিনগুনে

কাগজের পাতা মুচকি হাসে বিজ্ঞাপনে।

একটি পুকুর ছিল পল্টনে

আকাশে ইটের ভাটা কালগুনে।

আমি বিদ্রোহ করি

ershadmz March 28th, 2009

আমি বিদ্রোহ করি

আমি চুরমার করি

আকাশকে মাটিতে নামাই

মাটিকে আকাশে।

আমি বিদ্রোহ করি

নিজেকে আছাড় মারি

আকাশে তুলে

মাটিতে তাকিয়ে দেখি

আমার হাজার লাশ বাতাসে।

আমি আকাশকে মাটিতে নামাই

মাটিকে আকাশে।

আমি বিদ্রোহ করি

নিজের বিরুদ্ধে

দ্রোহের আগুনে নিজেরে জ্বলাই

জ্বলে পুড়ে সব ছাই

চারিদিকে আশে পাশে।

আমি আকাশকে মাটতে নামাই

মাটিকে আকাশে

স্বপ্ন আছে বলেই

ershadmz March 28th, 2009

বাস্তবতার পাথর গুলো চেপে থাকে বুকে

হালকা হতে চাই

কিছুতেই পারিনা

তাই স্বপ্ন দেখি

স্বপ্নের মাঝে বাঁচি।

রাত বিরাত সকাল সন্ধ্যা

স্বপ্ন দেখি

বুকের পাথর স্বপ্নে নামাই

তাইতো তোমার কাছেই আছি।

স্বপ্নের মাঝেই বাঁচি।

স্বপ্ন আছে বলেই

নীল আকাশ দেখি

নদীর গাণ শুনি

কোমর দুলানো দোয়েল দেখি

স্বপ্ন আছে বলেই

তুমি আমি এত কাছাকাছি।

স্বপ্নের মাজেই বাঁচি।

ঢাকা

ershadmz March 27th, 2009

একদা এখানে এই ঢাকায়

একটা বাড়ি ছিল

সেই বাড়িতে একটা পুকুর ছিল

পুকুরে মাছ ছিল

মাছরাঙা পাখি ছিল

সারা বাড়ি ছিল গাছে ভরা।

এখন সেসব কিছুই নেই

এখন ঢাকা তিলোত্তমা

এখন ঢাকা রাজধানী মহানগর

ঢাকাকে সাজাই চলো

যেমন সাজে মন্ত্রী শান্ত্রী

যতসব ধনীরা গালভরা।

চলো ঢাকাকে নিয়ে চলো

পার্লারে যাই

ঢাকাকে সাজাই মনের মতো

নতুন বউয়ের মতো

ভালবাসা জানে তরুণীর মতো

চাপা ঠোঁটে হাসে

জোছনা ঝরে পড়ে

দিন দুপুরে হৃদয় ভরা।

এই ঢাকা সেই ঢাকা নেই

আর আমাদের পুকুর নেই

পুকুরে মাছ নেই

পাখিরা সব হারিয়ে গেছে

চারিদিকে শুধু সারি সারি

লোহা লক্কড় ইটের পাহড়ে ভরা।

চলো তবু আমরা ঢাকাকে সাজাই

নানা রংয়ের সাজভরা।

বুঝতে যদি তুমি

ershadmz March 27th, 2009

মনের দুয়ার ভেঙে গেলে

ঘরের দুয়ার কোথায় থাকে

কেমন করে বলবো তোমায়

বুঝতে যদি তুমি।

শান্ত নদী কেমন করে উথাল পাথাল

দু তীর ভাঙে কোন বেদনায়

পাড়ের সবুজ ভুমি।

কেমন করে বলবো তোময়

বুঝতে যদি তুমি।

কাল বোশেখি ঝড়ের তোড়ে

কেমন করে ভেঙে পড়ে

পাখির বাসা

কান্না আমি শুনি।

কেমন করে বলবো তোমার

বুঝতে যদি তুমি।

২৭শে মার্চ, ২০০৯

একটি পাখি

ershadmz March 27th, 2009

একটি পাখি খেলতো বসে

মনের জানালায়

সকাল বিকাল সন্ধ্যা দুপুর

বইতো বাতাস গাছের পাতায়।

একটি পাখি খেলতো বসে

মনের জানালায়।

কেমন করে সকাল হতো

নরম রোদ ছড়িয়ে যেতো

গাছের মাথায়

মনের জানালায়

কাটতো সময় বিভোর হয়ে

অচিন সাগর উঠতো জেগে

কোন অজানায়।

একটি পাখি খেলতো বসে

মনের জানালায়।

২৭শে মার্চ, ২০০৯।

তোমাতে আমাতে

ershadmz March 27th, 2009

আমিতো তোমারই ছিলাম

যে ভাবে চেয়েছো তুমি আমাকে

তবুও কেন এত ব্যবধান এত অভিমান

তোমাতে আমাতে।

মনে পড়ে কি সেসব দিনের কথা

যেখানে বৃষ্টি ছিল

বহতা নদী ছিল

মাছরাঙা পাখি ছিল

সবুজ ধানের ক্ষেত মিশে ছিল

মনের জানালায় তোমাতে আমাতে।

মনে পড়ে কি

সেই জোছনা রাতের কথা

যেখানে রুপালী চাঁদ দোল খেতো

রাজার দিঘিতে।

পরীরা এসে চুমো খেতো

মনের ঠোটে তোমাতে আমাতে।

২৭শে মার্চ, ২০০৯

ফিরে এলাম

ershadmz March 26th, 2009

ফিরে এলাম মাগো আবার তোমার কোলে

ফিরে এলাম নদীর তীরে আকাশ পারে

সবুজ ধানের শীষে সুরের তালে তালে

ফিরে এলাম মাগো আবার তোমার কোলে।

ক্ষমা করো মাগো আমায় ক্ষমা করো

অবুঝ এই সন্তানের হাত দুটি ধরো

ভুলবোনা আর তোমার কথা

জনম জনম শত জনমে

ক্ষমা করো সন্তানেরে

ঠাঁই দাও ওই স্বর্গ ভরা কোলে

ফিরে এলাম আবার মাগো তোমার কোলে।

সকল দুঃখ ঘুচিয়ে দেবো

চোখের পানি মুছিয়ে দেবো

চাদের জোছনা মাখিয়ে দেবো

নরোম রোদের হাসি দেবো

তাইতো মাগো ফিরে এলাম  

আবার তোমার কোলে।

২৬শে মার্চ, ২০০৯

মার্কিন সিপাহি

ershadmz March 18th, 2009

সে খুঁজছিল সরু গর্ত
আমার ছিল জলের তৃষ্ণা
কাছে ডেকে নিলাম
গর্তের সন্ধান দিলাম
সে রিভলবার কোমরবন্ধ খুললো
আমি খুললাম অন্তর্বাস
দুজনে আলো তৈরী করলাম
অন্ধকার ফিকে হলো
সরু মায়াময় গর্তে
আমাদের রাত কাটে
টেক্সাস থেকে বহুদূরে।

Evening

ershadmz March 18th, 2009

Whole day is now evening
Nights are more deep
And more blind
Shadow of evening spreads
dawn to dusk
And it is full of nothingness
Am on the bank of an invisible sea
And my time is grey and naked
Sun is setting somewhere
Near the end of weeping sky.

Next »