Archive for February, 2009

বেদনা

ershadmz February 28th, 2009

বেদনা আসে সমুদ্রের জলোচ্ছাসের মতো

বহুদূর বিস্তৃত বহু গভীরে

বেদনা আসে মহামারী বন্যার মতো

শহরে বন্দরে নগরে

লাল সবুজের মাঠ ঝাপিয়ে

চোখ থেকে গলে পড়ে অশ্রু নয়

নরম সাদা বরফের কান্না।

বেদনার চাদর ঢেকে দেয় আজ

তোমাকে আমাকে সবাকে

ওই দেখো সবাই

কেমন কাঁদছে ওই ভোরের কিরণ

কান পেতে শুনো

কেমন ডুকরে কাঁদছে চিরচেনা

পদ্মা মেঘনা যমুনা

যেমন কাঁদছে তোমার বোন

আমার বোন

মেঘের কোলে ছুটে আসা

শিপুর মা।

( বিডিআরের ট্রেজেডির স্মরণে)  ২৮/২/০৯

How Do I know You

ershadmz February 26th, 2009

How do I know you

when you are so innocent

like a baby.

yes, I agree

i failed to know

your innocense in time.

By the time

time has created a

long distance between

you and me.

Tell me how do I

win this distance

to win you.

You are floating like

an autumn cloud

i am at the bottom

of a mountain

on the other side

I know you love me

more than I do.

Tell me how do you feel

without me now.

(dedicated to all young lover with innocense)

বুঝতে পারিনি

ershadmz February 26th, 2009

তোমাকে বুঝতে পারিনি

তুমি ছিলে অবুঝ

যেমন শিশুরা থাকে

আমি বুঝতে পারিনি

বুঝ হতে আমারও অনেক

সময় লেগে গেছে।

অনেক দেরী হয়ে গেছে

বুঝ অবুঝের খেলায়।

ততক্ষনে তুমি চলে গেছো

অনেক দুরে

এত দুর কেমন করে

করবো দুর বলো।

তুমি আমাকে ভালবাস

সে কথা জানি আমি

শুধু পারিনি আমি

তোমার অবুঝ মনকে

বুঝে আনতে

পারিনি আমি তোমার মনের

কাছাকাছি হতে

এখতো তুমি মেঘের মতো

শুধুই দুরে চলে যাচ্ছো

বলো, আমি ছাড়া তুমি

কেমন আছো?

( যে প্রিয়তমা  শুধু স্বপ্নের মেঘে ভেসে বেড়ায় তার জন্যে)

জীবন আছে বলেই

ershadmz February 24th, 2009

এখনও মরিনি বলে জীবনের কথা বলি

সুখ দুঃখ শোক বেদনা হাসি আনন্দের কথা বলি

চোখের পানিতে বয়ক ভেসে যায়

রাগের আগুনে নিজেকে পুড়িয়ে মারি।

এখনও মরিনি বলে জীবনের কথা বলি

জয় পরাজয় কুট কৌশল বিশ্বাস অবিশ্বাসের কথা বলি

বন্ধুকে শত্রু ভাবে চোরাগোপ্তা ছুরি নিয়ে ঘুরি

রমণীর ভুয়া প্রেমে সংসার ছেড়ে চোরা পথে চলি।

এখনও মরিনি বলে জীবনের কথা বলি।

কথা ছিলো তোমরা সুখে থাকবে

ershadmz February 23rd, 2009

কথা ছিলো তোমরা আনন্দে থাকবে

বাগানের ফুলের মতো

পাহাড়ি ঝরনার মতো

নদীর গানের মতো

পুর্ণিমা চাঁদের মতো

কথা ছিলো তোমরা সুখে থাকবে।

কথা ছিলো তোমরা স্বপ্ন দেখবে

যে স্বপ্নে পরীরা কথা বলবে

চাঁদের রেনু ঝরে পড়বে

ভোরের সুর্য নাইয়ে দেবে

কথা ছিলো তোমরা সুখে থাকবে।

সত্যি হলো তোমরা জানোনা

সুখ কোথায় দেখতে কেমন।

সুখের কল্পনা করে তোমরা

দুঃখের নদীকে বুকে টেনে নিয়েছো।

সময়ের বিরুদ্ধে

ershadmz February 22nd, 2009

সময়কে দোষ দিয়ে নিজের দোষ ঢাকার চেস্টা করোনা

এতে সময়ের কিছু যায় আসেনা

সময়কে দোষ দিয়ে যারা বাচতে চায়

তারা আসলে বাঁচতে পারেনা।

সময় তাদের গিলে খায়।

সময়ের বিরুদ্ধে তুমি আর কতকাল

অসহায় একাকী দাঁড়িয়ে থাকবে।

তুমি কেমন আছো

ershadmz February 22nd, 2009

আইন আদালত সাক্ষী সাবুদ মেনেই তুমি

সিদ্ধান্ত নিয়েছো,পুরোনো নাম বদল করে

নতুন নাম নিয়েছো।

তুমিইতো বলেছো মনের মতো সব হচ্ছে

এবং আগামীতেও এমন হবে।

সেই তুমিই সব ওয়াদা , সাক্ষী সাবুদকে

তুবড়ি মেরে উড়িয়ে দিলে চোখের পলকে

লন্ড্রির স্লিপ বা সিনেমার টিকিটের মতো

ছুড়ে ফেলে দিলে জীবনের দলিল।তোমার

ইমেল ঠিকানাটা এখন কেমন জানিনা

পুরোনো ঠিকানায় মেল করেছিলাম

যা পোস্টমাস্টার ফেরত দিয়েছে।

জোড়া ছবিগুলো কি করেছো জানতে

খুব ইচ্ছে করে। তুমিই বলো ইচ্ছে করাটা

কি অস্বাভাবিক? আমি জানি তুমি ইচ্ছে করলেও

আমার নামের দাগ তুমি মুছতে পারবেনা।

দাগটা তোমার মনের গভীরে কেমন দগদগ করছে

আমি জানি তুমি দাগটাকে প্রতিদিন নেড়ে চেড়ে দেখো।

আমি জানি আমাকে ভালবাসাটা তুমি কোনদিনও

ছাড়তে পারবেনা। অথচ রাগের আগুনে তুমি

ভালবাসার বৃস্টি ঝরাতে পারোনা।

আমি জানি তুমি খুব ভালো একজন মানুষ

শুধু পারোনি একজন ভালো বন্ধু হতে।

শুধু পারোনি ভালোবাসার শব্দগুলোকে

তসবীর দানার মতো পবিত্র করে নিতে।

কবিতাটা পড়ে নিশ্চয়ই আমায় চিনতে পারবে।

২২/০২/২০০৯

তুমি আমি

ershadmz February 21st, 2009

কুদরতী আয়নায় নিজেকে দেখে

মোহিত হলে তুমি

হলে আনন্দ আত্মহারা

হুকুম বরদার সবাই হাজির

সালাম হুজুর

বলো কতকাল কাটবে আমার

সুপ্ত জীবন

সৃস্টির সকল প্রেম আর ভালবাসা দিয়ে

গড়ে তোল এই আমার আমিকে

আমিই হবো খোদা

আমিই হবো বান্দাহ

সকল জগত রবে বান্দাহর করতলে।

Bail Me Out Of The Prison

ershadmz February 19th, 2009

Oh my beloved

You have no beginning

And no end

But I am a prisoner of

Your time and space.

Dear,bail me out of this prison

I can not wait till the

Day of judgement to meet you.

Oh my beloved, my fiance

Let me return

To my place of origin

Let me live with you

In the ocean of happiness.

How long you will keep me waiting

In the ocean of

Pains and sorrows.

Dear bail me out of this prison.

Memory

ershadmz February 14th, 2009

What ever is the place
What ever might be the time
Your memory is always with me.

How can forget you
When you and me is one.

Next »