Archive for November, 2008

গালিব

ershadmz November 23rd, 2008

 ১।

তোমাকে জানাই বন্ধু এ বুকের ব্যথা

আমি যাকে ভালবাসি সে লুকিয়ে থাকে

বুকের ভিতর।কেমনে পশিব বন্ধু সেথা।

২।

পাথর এতই শক্ত যে সে কাঁদতে জানেনা

বেদনা গভীর হলে সে পাথরও কাঁদবে গালিব।

৩।

বিচ্ছেদ রজনীর কথা কাকে বলবো বলবো তুমিই বলো

মনে হয় এই বান্দাহর জন্যে মরণ অনেক ভালো।

৪।

যাদের জানাজার সময় ঠিক হয়ে আছে

তারা এখনও সুখের ঘুমের কথা ভাবছে।

৫।

কাবায় গেলে কিভাবে এ মুখ দেখাবে গালিব বলো

তুমি এতই বেশরম যে কাবার কথা ভাবতে পারলে।

৬।

মৃত্যুর পর আমার বদনাম আরও বেড়ে গেছে

ভালো হতো যদি ডুবে মরতাম,কোন সৌধ হতোনা

লোকে আমায় ভুলে যতো।

৭।

জামশেদের হীরার পেয়ালার চেয়ে

আমার মাটির পেয়ালা অনেক ভাল

ভেংগে গেলে বাজারে হাজার আছে।

Hajj

ershadmz November 20th, 2008

I am preparing me to perform hajj this year. My flight is on  November 27 at 4 pm from ZIA by Saudia. My expected return date is January 1, 2009. Pray for me,so that I can complete my mission with good mood and in good health.

Return from Hajj

I am back home on January 2 evening after completing my hajj.Right this moment I am sick with cold and throat sore.Besides my eyes are attacked by virus.

জানতে চেওনা বন্ধু

ershadmz November 14th, 2008

জানতে চেওনা বন্ধু

কেমন করে

স্বপ্নের মন্দির আমার

ভেংগে গেছে।

জানতে চেওনা বন্ধু

কেমন করে বইছে দুঃখের নদী

নিরবধি

এই হৃদয় থেকে।

জানতে চেওনা বন্ধু

কেমন করে

এই হৃদয় হারিয়ে গেছে

অন্ধ ভালবাসায়।

প্রশ্ন করোনা বন্ধু

কে আমার প্রিয়া

আর কে আমি।

Do Not Ask Me

ershadmz November 14th, 2008

Do not ask me

How the temple of my dream

is broken

Do not ask me

How the river of pains

flow from my heart

Do not ask me

how this being is lost

In the ocean of love

of my beloved

Do not ask me

Who is my fiance

And who is me?