Archive for October, 2007

তুমি

ershadmz October 29th, 2007

তুমি তৃষ্ণার্ত আমিও

কামাতুর বৃষ্টি নামছে

মাটির গভীরে

তুমি পোয়াতি হবে

তবুও তৃষ্ণার শেষ নেই

আমি মাটি

তুমি বৃষ্টি

আমি বীজ

তুমি ফসল।

২।

তুমি বিচ্ছিন্ন হবে

মেঘের পালকীতে

তুমি চলে যাবে।

তুমি আগুন হবে

সবকিছু পুড়িয়ে যাবে

তুমি আলাদা হবে

এভাবেই

আগামীকাল

আরও আগামীকাল

আরও আরও।

আমরা

ershadmz October 29th, 2007

আমরা একসাথে থাকবো বলে

এক থেকে অনেক হয়েছি

অনেক গল্প জমা আছে

সময় হয়নি বলে বলা হয়নি।

আমরা এক সাথে থাকবো বলে

এক থেকে অনেক হয়েছি

আমাদের পথগুলো একা থাকে

একা একা চলে

আমরা এক সাথে চলবো বলে

বহু পথ ছেড়ে

একটি পথের দিশা চেয়েছি।

তবুও পথ শেষ হয়না

আমরা এখন একা একা স্বপ্ন দেখি

অনেক স্বপ্ন জমা আছে

আমরা এক সাথে থাকবো বলে

সময় গুলো জমে থাকে

আমরা একাই রয়ে গেলাম

সকলে মিলে।

Japan visit

ershadmz October 5th, 2007

Recently(Sep 16 to Sep 23) I visited Japan to attend IFAJ(International Federation Of Agricultural Journalists Association) 51st congress held in Tokyo and Sendai. Most of the participants are from Japan,Europe and USA. This is first congress of IFAJ held in Asia organised by JAJA(Japan Agricultural Journalists Association). From Asia five other participants are from Bangladesh,China,Taiwan and Phillipine. Next congress , I mean 52nd will be held in Austria and Slovania

Tokyo congress was excellant in every respect. I am highly benefitted by this congress and has learnt a lot.

স্মৃতি পুড়ে গেছে

ershadmz October 2nd, 2007

               

                স্মৃতিগুলো পুড়ে গেছে কালরাত
                শুধু পড়ে আছে কিছু ছাই
                এখানে সেখানে।
                লোবানের সুবাস থেকে উঠে এলো
                কাফনে ঢাকা এক লাশ
                লাশটি অবিকল জীবিত আমার মতো।
                প্রশ্ন করলো
                কে আসল?
                আমার কোন জবাব ছিলনা
                লোবানের সুবাসে লাশটি মিশে গেলো
                আমার কিছুই বলার ছিলনা
                এখন আমি ছাড়া অজানা আমি ঘুরিফিরি
                স্মৃতির ছাইয়ের মাঝে।