গুঞ্জণ
ershadmz August 30th, 2007
পাখার গুঞ্জণের মতো
শব্দগুলো গলা থেকে বেরিয়ে
সোজা কানে গেলো
যে অন্তরঙ্গ কথা
একজন রমণীকে
বলা যায়
যে শব্দ শরীরের সকল গুহায়
শিহরণ জাগায়।
_____ মোনা ফায়াদ
ershadmz August 30th, 2007
পাখার গুঞ্জণের মতো
শব্দগুলো গলা থেকে বেরিয়ে
সোজা কানে গেলো
যে অন্তরঙ্গ কথা
একজন রমণীকে
বলা যায়
যে শব্দ শরীরের সকল গুহায়
শিহরণ জাগায়।
_____ মোনা ফায়াদ
ershadmz August 30th, 2007
খুব ধীরে অতি সন্তর্পনে
চাঁদ নিজেকে পোড়াবে
রক্তের মতো আগুন ঝরবে
রাত ভয়াল হবে
কোন ছায়া থাকবেনা
নীরবে
শব্দভরা ঠোঁট কাঁপবে
কোন কথা হবেনা
দূর থেকে শুধু
কবুতরের কান্না
ভেসে আসবে ।
____ মায় মোজাফফর
ershadmz August 30th, 2007
অস্ত্র বর্ষণ থেমে গেলে
তুমি জানালা খুলে দিলে
ক্ষণিকের জন্যে।
আমার কন্ঠের উষ্ণতা
তোমাকে তাপ দিলো
এরপর তুমি চলে গেলে
পিছন ফিরে তাকালে
তোমাকেই দেখতে পাই
কিছু স্মরণ করলেই
তোমার চেহারা ভেসে আসে স্বপ্নে।
তোমার গল্প শুনি
মরুভূমির বালিতে
যার কবর পড়ে আছে
আমি তোমার ভাঙা গলা শুনতে পাই
রঙিন ঠোঁটে তোমার চুমোর ছোঁয়া পাই
তোমার শরীরের সাথে
আমি বেঁচে থাকি
যদিও তুমি আসবেনা ।
____ যোয়ান কাজী
ershadmz August 30th, 2007
আমি ভুলে গেছি
আমিও একদিন নদী ছিলাম
এখন আপাদমস্তক জ্বলছি
সে কারণেই ?
অরণ্যের সকল রং কালো হয়ে গেছে
সূর্যের আশায়
সে কারণেই কি ?
সব স্মৃতি মুছে গেলে
তোমাকেই দেখি
সে কারণেই কি ?
যেমন সোনার আংগুরী
এক এক করে ঝরে পড়ছে
নদীর জলে
গতকালই আমি ভাগ্যের পর্দা তুলেছি
দেখছি অদৃশ্য গভীরে কি আছে ।
_____আমিরা আল জেইন
ershadmz August 30th, 2007
নীরবতার অনুবাদ একদিন থেমে যাবে
শব্দরা আমার দরজায়
টোকা দেবেনা আর
সময় আমার মৃত্যু দেখবে
সমুদ্রের দিগন্ত থেকে।
যে নক্ষত্র আমার জন্য
উজ্জ্বল হয়েছিল
তাও একদিন আবছা হয়ে যাবে
রাত্রি আমাকে নীরবে গুটিয়ে নিবে
মৃত্যুর অন্ধকার ডিমের খোসায়।
বাল্যকালের উষালগ্ন
আমাকে স্মরণ করবে
প্রাচীন বৃক্ষ যা আমাকে
বিকশিত হতে দেখেছে
সেই সকল পাখী
যারা আমার আকাশ অতিক্রম করতো
যখন আলো আমার ছায়া স্পর্শ করবে
তখন শুধু ছায়া
এ মাটিতে ভ্রমন করবে।
____ আমিরা সাঈদ
ershadmz August 30th, 2007
এটা কি কখনও হয়েছে
সমুদ্রকে তুমি পকেটে বহন করেছো
তারপর রাস্তার পাশে
ঢেলে দিয়েছো।
তারপর চাক্কিতে
পিষে নিয়েছো
ঘোড়া যেমন ঘিরে থাকে
চক্রের আগে ও পিছে।
এমন কি কখনও হয়েছে
কর্তিত আঙুলের ফাঁকে
তুমি তোমার মস্তক বহন করছো
যা অদৃশ্যের অতলে
গড়িয়ে যাচ্ছে।
_____ গাজা আল সাফাই
ershadmz August 30th, 2007
বাতাস বলছে
সে আসবে
তার মৃত্যুই তার জন্ম
সে অবশ্যই আসবে
সূর্যকে হাতে নিয়ে
চোখে অবাক নেশা নিয়ে
পৃথিবীর ক্ষত থেকে
সে আবার আসবে
বহু বছরের দুর্ভিক্ষ থেকে
মৃত্যুর ছাই থেকে
সে নিশ্চয়ই ফিরে আসবে
মৃত্যুই তার জীবন
সে ফিরে আসবে বার বার।
____ ফাদওয়া তুকান
ershadmz August 30th, 2007
দুজনের মাঝে একটি দেয়াল
এটা কোন রূপক নয়
সত্যিই দুজনের মাঝে
একটি দেয়াল।
ওপাশে সে ঘুমাচ্ছে
এপাশে আমি
তার ছবি টাঙাচ্ছি
সে হয়ত
ধুমপান করছে
আর ভাবছে
একটি নিরপেক্ষ স্থান
আমাকে পেতেই হবে
যেখানে দুজনের দুরত্ব
বুঝা যাবে।
____ ঈমান মারশাল
ershadmz August 30th, 2007
আমার বুকের গুহায়
একটি বন্দুক
একটি মানুষ
আমি নিরাপদ।
আমার বুকে
একটি শিশু
আমার বুকে
একটি আশা
যদি খুন হই
নতুন শরীর গড়বো
শেষ বুলেটটি ছোড়ার জন্য।
___ নিদা খৌরী