ershadmz May 14th, 2007
চারিদিকে এখন ধ্বংসের গান
স্টেডিয়ামে স্টেজ সাজিয়ে নাচে
জগত সংসার।
মানুষ মাথায় ভর দিয়ে
দুহাতে যাচ্ছে এগিয়ে
গাছের মাথা এখন মাটিতে
চুমো খায়
রাস্তা গুলো সাপের মতো ধেয়ে চলে।
কোথাও কোন স্টপেজ নেই,
শুধু ধেয়ে ধেয়ে পথ চলা
পায়ের কাছাকাছি পরিচিত মুখ
প্রশ্ন করে
তুমিও কি মানুষ?
প্রশ্নরাও ছুটে ছুটে চলে
তাহলে এখন কি সময় রাত না দিন
স্বদেশ না বিদেশ?
কোথায় গেলো আমার প্রিয় গাছগাছালি
চাঁদ তারা সুরুজ
চারিদিকে শুধু ধ্বংসের গান।
৩০।১০।০৩
ershadmz May 14th, 2007
চোখে তার জগতভরা খয়েরি রং
তাই সবুজকে ভালবাসেনা
সবুজকে চিবোয় সে বসে বসে
আর দিগন্ত লাল হয় মৃত সবুজের রংয়ে।
গলা টিপে ধরে যত প্রান চারিধারে
যুবতী নদীটাকে নিমেষে বানিয়ে দেয় সাপ
মুসার লাঠির মতো
ঝরনাটা বরফ হয় তার ঈশারায়।
তারুন্য? সেতো তার হাতের খেলা
পলকে ধুলো হয় জীবনের সব মেলা
তালুতে খেলা করে যত মানুষ
এ যেনো পুতুল নাচের মেলা
পাহাড় নদী কোথাও কিছু নেই
ওসব তার চোখের নেশা।
সকল খেলার খেলুড়ে সে
মরণকে দাঁড় করিয়ে দেয়
জীবনের মুখোমুখি
মরণ কাঁধে নিয়ে খেলতে হবে
তারই খেলা নিজের মনে করে।
৩০/০৮/০৪
ershadmz May 14th, 2007
পুরানো আমাকে আর আমার ভালো লাগেনা
জোর করে ভালো লাগাচ্ছি অসভ্য অভ্যাসের দোষে
বিদেশে চলে যাবো প্রানের স্বদেশ ছেড়ে
না সেখানেও লাগেনা ভালো
খুব বেশী হলে তিরিশ কি চল্লিশ দিন
ওখানে সব কিছুই গতর বিষয়ক
অমন জীবন মরনেও ভালো লাগেনা।
দামী দামী ভালো জিনিস তাও ভালো লাগেনা
আগ্রহ নেই, আগ্রহ মানে ইচ্ছাকে সেজদা করা
মাস্তান ভেবে সমীহ করা,ইচ্ছারা অসভ্য মাস্তান
গাধা মনে করে আমার কাঁধে বসে দিনরাত।
মাঝেসাঝে মনে হয় গ্রামে ফিরে যাই
খোলা হাওয়া দীঘির শান্ত জলে রাজহাঁসের কেলি
তাজা শাকসবজি,বেশ তাজা তাজা মাছ
বাবা মা দাদা দাদীর কবর, পাড়া পড়শী
এন্তার আপনজন,পুরানো পোস্টাপিস হপ্তার হাট
সবই আছে, কেমন মায়া মায়া প্রকৃতির চোখ
পরিবেশ বদল হলেও আমিতো সেই পুরানো আমি।
বার বার ফিরে আসি পুরানো আমার কাছে
ম্যাচ বাক্সের মতো পুরানো ঠিকানা
বই কলম টেবিল ফোন আয়না খাবার প্লেট
সব কিছুই প্রতিদিন একরকম পুরানো আমার মতোই
একদিন মানে পুরানো অনেক বছর।
৩০।১০।০৩
ershadmz May 14th, 2007
বন্দী দেশপ্রেম ভালবাসা হাতে পায়ে বেড়ি লাগিয়ে
ভুলে যেওনা বন্দি ভুমি অপার দেশপ্রেম
ভুলে যেওনা নব্য ফেরাউন নমরুদের কথা
ভুলে যেওনা মুসা হারুন নীলনদের কথা
ভুলে যেওনা সত্যের লড়াই কারবালার কথা
ভুলে যেওনা নিজের বায়া দলিল পূর্ব পুরুষের কথা।
খোদার এ গ্রহটাকে খাবলে খাচ্ছে নমরুদ সাদ্দাদ
আবরাহা তাগুতের দল
ভুলে যেওনা নমরুদের জিন্দানখানা গুয়ান্তানামের কথা
পৃথিবীর তাবত বাগান আজ তছনছ,সবখানে দাঁতাল শুয়োর
প্রজাপতি ফড়িং পাখ-পাখালি আর জলের গভীরে আহাজারি
সাত আসমান কাঁপছে,খোদার আরশ থরথর
বসরা নজফ নাসিরিয়া ফোরাতের তীরে মায়ের কান্না।
শিশু কাসেম কুলসুম জয়নব কাঁদে মা মা বলে
মাঝরাতে ঘুম ভাংগে জগতের সকল দুঃখিনী মায়ের