ভাষা
ershadmz February 1st, 2009
দাঁত উঠলে মুখ ফুটলে
হাটি হাটি পা তুললে
হাত ধরে সামনে ছুটলে
মা বলে মা মা
বাবা বলে বা বা।
মা মা বা বা মা
বুক ভরা আশা
মায়ের ভাষা বাবার ভাষা।
এই ভাষাতেই মরণ
এই ভাষাতেই জীবন।
ফেব্রুয়ারী ১, ২০০৯, রাত সাড়ে ন’টা।
ershadmz February 1st, 2009
দাঁত উঠলে মুখ ফুটলে
হাটি হাটি পা তুললে
হাত ধরে সামনে ছুটলে
মা বলে মা মা
বাবা বলে বা বা।
মা মা বা বা মা
বুক ভরা আশা
মায়ের ভাষা বাবার ভাষা।
এই ভাষাতেই মরণ
এই ভাষাতেই জীবন।
ফেব্রুয়ারী ১, ২০০৯, রাত সাড়ে ন’টা।
ershadmz August 12th, 2007
লেজ বাঁকিয়ে যায়রে চলে
খোকাবাবুর ঘোড়া
কান দু’খানি আগুন লেগে
ভীষণ হলো পোড়া।
খোকাবাবু লাফিয়ে চলে
ঘোড়ার পিঠের পরে
পাড়া কানে দড়ি দিয়ে
টেনে কষে ধরে।
ঘুর ঘুর শব্দ করে
খোকার ঘোড়া চলে
মড়াত্ করে পা ভেঙে
পড়লো খোকা তলে।
দুঃখু পেল খোকাবাবু
ভাঙলো ঘোড়ার ঠেং
তিনঠেঙা ঘোড়া এখন
চলে ডেং ডেং।
১৯ সেপ্টেম্বর,১৯৬০ , খেলাঘর, দৈনিক সংবাদ
ershadmz April 12th, 2007
দুটি পাখি একটি ডালে
নাচছে তারা তালে তালে
বলছে কথা সুরে সুরে
শুনছে সাবাই দূর অদূরে।
পাখির নাচন সবার মনে
দিচ্ছে দোলা বনে বনে
মনের সুখে গাইছে সবাই
আয়রে আয় তাইরে নাই।
ওইযে নদী আসছে ধেয়ে
পাখির সুরে গাইছে নেয়ে
ঝাঁকড়া মাথা বটের ছায়া
পথিক বধুর প্রাণের মায়া।
বটের ছায়ায় বসছে মেলা
গাইছে বাউল সাঁঝের বেলা
যাচ্ছে সুরুজ ভিন গেরামে
ওই আকাশে চাঁদ যে নামে।
৩।০১।০৪
ershadmz April 11th, 2007
১
কাদের খোকা
বড্ড বোকা
তবু বিকায়
হাজার টাকা।
২
হাজার টাকায়
খোকার বে
লাখ টাকার
পাগড়ি নে।
৩
খোকা গেলো কৈ
ওই যে খোকার বই
খোকা আঁকে কাউয়া
সবাই বলে টউয়া।
৪
খোকার লাগি জুতুয়া
দাদুর লাগি ফতুয়া
দাদু কাঁদে বেড়াতে
রাম ছাগলের পাড়াতে
খোকা যাবে বেড়ুতে
ঝাঁকড়া মাথা নেড়ুতে।
৫
খোকার হবে বে
পাগড়ি মাথায় দে
খোকা কোথারে
পালকি এনে দে।
৬
কালি কলম পেনসিল
ছবির বই আছে
কুচ কালো কাউয়া দেখে
খোকামনি নাচে।
৭
খোকার কুকুর বুলা
কানটা তার কুলা
এক কুলা দুই কুলা
রাজার কুকুর নুলা।
৮
সোনার দেশে
রাজা হলো
লোহা মহারাজ
পংখি রাজে
খোকা এলো
মাথায় দিয়ে তাজ।
৯
চিংড়ি ফড়িং
রাজা হলো
খোকার হবে কি
খোকা এবার
করবে বিয়ে
রাজার বাড়ির ঝি।
ershadmz April 8th, 2007
১
দাদুভাই কাছে নাই
বুড়োমন উড়ে তাই
বলো বলো দাদুভাই
কোথায় গেলে তোমায় পাই।
২
কাছে আছো কাছে নাই
মিস্টিহাসি দেখতে পাই
তোমার মুঠোয় দাদুর দাড়ি
সত্যি এবার দেবো আড়ি।
৩
মন শুধু পেরেশান
মন শুধু আনচান
চারিদিক শুনশান
দাদুভাই আরশান।
৪
কেমন করে দেখবো তোমায়
একটু বলো দাদুভাই
চোখের ভিতর মনের ভিতর
কোথায় গেলে তোমায় পাই।
১২।০২।০৭
ershadmz March 29th, 2007
১
বাঘের মামা ঘোগের ছা
ডাংগুলিতে দিল্লী যা
সেথায় থাকে বিড়াল মাসী
নাস্তা করে আস্তখাসি।
২
পান দিয়ে তোষেন তিনি
গলার জোরে ফাটেন
দুইদিকে ধার তার
সুযোগ পেলেই কাটেন।
৩
কলাটা মুলাটা
মৌরসী অভ্যাস
ডান হাত বাঁহাত
রাতদিন সাব্বাস।
৪
ছদর সাব শদর হন
চেয়ার নিয়া মরণ পণ
শদর সাব বকারার
চেয়ার খান পগার পার।
ershadmz March 27th, 2007
১
তাল গাছে চাল আছে
চাল গাছে ভুত
রাজার পিঠে হাসছে গাধা
সামনে চলে দুত।
২
আগ্রা থেকে নাগ্রা আসে
সেনাপতির জন্যে
দিল্লী থেকে পাগড়ী আসে
উড়াল দিয়ে শুন্যে।
৩
পাগড়ী পরে সেনাপতি
খেলা দেখায় আজব
পান থেকে চুন খসলেই
জানটা হবে কাবাব।
৪
প্রজার দুঃখে
ershadmz March 26th, 2007
১
দেশের পায়ে চাকা আছে
আগে আগে চলে
প্রজার মুখে কথার খৈ
আকাশ বাতাস টলে।
২
ঘিয়ের চেয়ে তেলের দাম
হাতির চেয়ে আন্ডা
এমন দেশ কোথায় আছে
বলতে গেলে ডান্ডা।
৩
তাকধিন তাকধিন
সুরমা খাল
হাতে আছে লোহার জাল
পড়বে ধরা
রুই কাতাল।
৪
রাজা নাচে রাণী নাচে
নাচে প্রজা শুধদো
রাজকোষ শুণ্য হলো
চারিদিকে যুধদো।
৫
চালের দাম বাড়ুক না
ডালের দাম শুধদো
তেলের দামে লাগুক আগুন
তবেই রাজা মদদো।
৬
ব্যারাকপুরের কোতোয়াল
চেরাগপুরে রাজা
পান থেকে চুন খসলেই
কোতল হবে প্রজা।
৭
প্রজার দুঃখে দুঃখী রাজা
কাঁদেন শুধু কাঁদেন
সুযোগ পেলেই জ্যান্ত প্রজা
গরম তেলে ভাজেন।
৮
রাজা নেই,তবুও
রাজনীতি
প্রজা নেই,শুধু
প্রজাপতি।
৯
রাজার ছেলে দুধ ভাত
বাবার ছেলে পানতা
কেউ কিছু কয়না
যদি যায় জানটা।
১০
মানবদেশে রাজা হলো
দানব মহারাজ
ঘোড়ার পিঠে খোকা এলো
মাথায় দিয়ে তাজ।
ershadmz March 5th, 2007
বৃষ্টি নামে গাছের মাথায়
শাখায় শাখায়
মনের ভিতর,চোখের পাতায়
বৃষ্টি নামে
বৃষ্টি নামে রোদের গায়
নদীর বুকে,
পাখীর ঠোটে কাঁপন লাগায়
বৃষ্টি নামে
বৃষ্টি নামে ধানের শীষে
উদোম প্রিয়ার শরীর বেয়ে
উমের আশায়
বৃষ্টি নামে
বৃষ্টি নামে বুকের ভিতর
রাঙা মেয়ের মনের ছাদে
কানায় কানায়
বৃষ্টি নামে।
ershadmz March 4th, 2007
১
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
জল তরংগে বাজছে নুপুর
ঘরে বাইরে আলসে দুপুর
বৃষ্টি পড়ে দূর অতিদূর।
২
তোমার মুখে বৃষ্টির ঝাপটা
খাচ্ছে চুমু চায়ের কাপটা
টিভির খবর রাত আটটা
মোচড় দেয় বুকের সাপটা।
৩
উঠোন জুড়ে বৃষ্টির পানি
চায়ের সাথে বাখরখানি
লাগবে ভালো সময় জানি
বুকের ভিতর জমছে পানি।
৪
বৃষ্টি নামে মায়ের মনে
ছেলে দুটো ঘুরছে বনে
বৃষ্টি নামে করুণ সুরে
কান্না জমে ভর দুপুরে।
৫
বৃষ্টি নামেগহীন বনে
ডাকছে পাখী ভেজা মনে
খেলবো আজি সবার সনে
বৃষ্টি নামে সবার মনে।