ershadmz June 15th, 2010
মরার আগে মরতে হলে
সবাই আসো, আমার সাথে চলো
এইতো মরণ হাতের কাছেই
চিনতে যদি পারো।
মরার আগে মরতে হলে
আমার সাথে চলো
দেহের মায়া মনের মায়া
জগত মায়া
মায়ার খেলা শুধুই মায়া
এই মায়াতে বন্দী থেকে
কাটবে ক’দিন বলো।
মরার আগে মরতে হলে
আমার সাথে চলো।
১৬/০৬/১০ সকাল বেলা
ershadmz February 14th, 2010
আমি তোমার ঠোটের ভাষা পড়ি
পড়ি তোমার চোখের ভাষা
তোমার মনকেও পড়ি এ মন দিয়ে
তোমার হৃদয়ের ভাষাও বুঝি।
আমি চোখ বুঝলেই তোমাকে দেখি
সুরহীন তোমার সুর শুনি
শব্দহীন শব্দ শুনি
গুন গুনানির সব গুন শুনি।
আমি শুধু বুঝতে পারিনি এই আমাকে
কোনদিনও জানতে চাইনি
তুমি কেমন জেনেছো এই অচেনা
অজানা আমাকে।
ershadmz February 14th, 2010
কি বলতে পারোনি বন্ধু
আর কি শুনতে পাওনি
তা নিয়ে শুধু অকারনে ভাবছো।
পাওয়া না পাওয়ার মাঝে
কোন সুখ নেই বন্ধু
সকল সুক লুকিয়ে আছে
তোমার মনে, ওই হৃদয়ে।
একবার, শুধু একবার
নিজেকে দেখো, গভীর ভাবে দেখো
দেখবে তুমি সকল পাওয়ার
পাওয়াই তুমি,শুধু তুমি।
ershadmz February 5th, 2010
তুমি এসেছিলে আমি জানতে পারিনি
আমি বুঝতে পারিনি তুমি এসেছিলে
কেমন করে এলে তুমি
আর কেমন করে গেলে চলে
আমি বুঝতে পারিনি
আমি জানতে পারিনি।
বলো কেন এমন হলো
আমিতো তোমারই আশায়
তোমারই পথে দাঁড়িয়েছিলাম
বলো কেন এমন হলো
বলো এ কেমন অপেক্ষা।
কেন তুমি এমন করে এলে
আর কেনইবা গেলে চলে।
ershadmz January 31st, 2010
কিভাবে বলবো কেমন করে বলবো
তোমায় ভালবাসি আমি
আমার ভাবনায় তুমি
আমার স্বপ্নে তুমি
নরম ছায়ায় দেখি তোমায়
রোদের আগুনে দেখি তেমায়
এই চোখ যেদিকে যায়
সেখানেই তোমায় দেখি
চোখের বাহিরে এই অন্তরে তুমি
তুমিইতো আমায় ছায়া দিয়েছো
তুমিইতো আমায় ভালবাসতে শিখিয়েছো
তুমিইতো আমায় জীবনের কথা শুনিয়েছো।
তবুও কেন এত অভিযোগ
এত নালিশ চারিদিকে
তুমিই বলো প্রিয়তমা
তুমিই বলো।
তুমি ছাড়া আমিতো ভাবতে পারিনা
এই আমিকে এই আমিকে
ershadmz January 29th, 2010
এইখানে এই অজানা সময়ে
এই অজানা অচেনা ঘরে
অজানা চারিদিকে
দিকহারা আমি
অচেনা আমাকে নিয়ে কোথায় চলেছি
সে কোন অজানা ঠিকানার খোঁজে।
সে কোন ঈশারা
সে কোন চোখের ভাষা
কি কথা বলে এই চোখ
এমন মোহনীয় চোখ
বাতাসে দেখি
আকাশে দেখি
উষার আকাশে দেখি
অস্তাচলের আকাশে দেখি
পাহাড়ের চুড়ায় দেখি।
ershadmz January 29th, 2010
শুধু তুমিই শুধু তুমিই
চোখ বুঝলেই তুমি
চোখ মেললেই তুমি
শ্বাসে শ্বাসে তুমি
খোয়াবে খোয়াবে তুমি
স্মরনে তুমি
বাতাসে তুমি
আকাশে তুমি
রোদে তুমি
ঝড়ে তুমি
বৃস্টিতে তুমি
তোমাতেই আমি
আমাতেই তুমি।
ershadmz January 29th, 2010
একদিন বাতাসে মিশে যাবো
এই মুর্তিটাও মিশে যাবে মাটিতে
প্রিয়তমা, বাতাসে শ্বাস নিলেই বুঝবে
আমি কোথায় আর তুমি কোথায়।
বাতাস থেকেই এসেছি
বাতাসেই ফিরে যাবো
শেষ মোকামে দাঁড়িয়ে আছি
বাতাসের ট্রেন আসলেই যাত্রী হবো
তখন বাতাসের কাছে জেনে নিও
আমার ঠিকানা।
বাতাসে বাতাসে একদিন দেখা হবে
অন্য কোন খানে
অন্য কোথাও।
ershadmz January 28th, 2010
কিসের ঈশারা
বলো বন্ধু বলো বন্ধু
কেমন ঈশারা
যা ঘরকে বে ঘর করে
সীমাকে অসীম করে
ঠিকানাকে ঠকানাহীন করে
বলো বন্ধু বলো
এ কেমন ঈশারা
যা নিজেকে অচেনা করে
যা নিজেকে ভুলিয়ে দেয়।
কার ঈশারা
কোথা থেকে আসে
এই ঈশারা
কোথায় যেতে ডাকে।
ershadmz January 23rd, 2010
শুধু ভাবছি, আমি শুধু ভাবছি
কেন ভাবছি কি ভাবছি
কিছুই জানিনা কেন জানিনা।
তবুও ভাবছি
অন্তহীন এক ভাবনা আমার
কে ভাবনা জাগায় এই মনে
সে কে ?
কোথায় সে ?
কি হয় সে আমার ?
জানিনা কিছুই জানিনা
কেন জানিনা, জানিনা।
তবুও ভাবছি, ভাবছি আমি
একাকী কোথাও দূরে
অজানা কোথাও
যেখানে আমি ছাড়া
শুধু শূণ্যতা আছে
শুধু নীরবতা আছে
আছে শুধু সময়হীনতা।
তুমি কে ?
কেন খেলছো এমন করে
বলো বন্ধু, শুধু এবার বলো
তুমি আমি এক
একের ভিতরেই
আমরা দুই।