ershadmz August 28th, 2007
মরণের কাছে কিছু পাবো আশা করে
জীবনের মায়া ত্যাগ করেছি
সে আশা পুর্ণ হয়নি।
বলতো কেমন করে আমি
সেই গাণটা ভুলে থাকি
‘তোমারে লেগেছে এতযে ভাল
চাঁদ বুঝি তা জানে’।
একটুকরো আকাশ দেখা
নদীর কুলুকুলু ধ্বনি
পাখীর কলতান
পাতা ঝরার দিন
ভুলি কেমন করে
এখানে তোমাদের কোন খবর নেই
এখানে আমাদের কেউ স্মরণ করেনা
কেমন আছি, জিগ্যেস করার
কেউ নেই।
রাতদিন এখানে শুধু অন্ধকার
দরজা জানমালা খুলে রাখ বা না রাখ
নৃত্যরত নদীর জলে
আমাদের কোন ছায়া নেই
______ সাঈদ সিদ্দিকী
ershadmz August 28th, 2007
রাত্রি প্রসব করে
দিন পেয়েছি
দিনের ভিতর
আলো পেয়েছি।
আলোর ভিতর
বৃক্ষ পেয়েছি
বৃক্ষের ভিতর
পেয়েছি আলো
শুধু আলো
আরও আলো।
____ সাবাহাতি কুদরত
ershadmz August 28th, 2007
চলে যাও
শিশুটি মায়ের বুক জড়িয়ে
চলে যাও
বেঁচে থাকো
আমি আর পারিনা
দুজন মরোনা একসাথে
শিশুটি মায়ের বুক জড়িয়ে থাকে
কোথআয় যাবে সে স্বর্গ ছেড়ে
যেমন আদম এসেছিল
কেন সে যাবে
কোথায় যাবে।
চলে যাও
আদম স্বর্গ ছেড়ে গেছে
গন্ধুম খেয়ে
তুমিও যাও স্বর্গ ছেড়ে
আমি আর উপোস করতে পারিনা।
___ সাবাহাতি কুদরত
ershadmz August 28th, 2007
ফুলের টবে
সমুদ্রের বৃক্ষ বুনেছি
মনের রংয়ে রন্জিত করেছি
ফুল ফুটেনি।
হৃদয়ের গভীর থেকে
আলো এনে পরিচর্যা করেছি
সকল আলো ঢেলে
আলোকিত করেছি
ভাবনা ও মস্বপ্ন বিকশিত হলো
বৃক্ষদের নাচতে বললাম
আলোর বন্যায় সবাই স্নাত হলো।
_____ সাবাহাতি কুদরত
ershadmz August 28th, 2007
১।
তুমি একবারই আমায় দেখেছিলে
ওই আগুনভরা চোখে
তারপর এই আত্মায়
ধরিত্রীর নখ বসে গেছে।
২।
ঈশ্বরের বন্ধুর সাথে দেখা হয়েছে
ছ’বছর আগে এইরাতে,অপুর্ব সুন্দর
সে রাত এখানে এখনও থেমে আছে।
৩।
তেত্রিশ বছর আমার ঘড়িটি কাজ করেছে
এখন আমি থামিয়ে দিয়েছি
ঘুড়ি উড়াচ্ছি অবিরাম
আকাশের সীমানা না জেনে।
_____ মুরাত নেমাত নেজাত
ershadmz August 28th, 2007
এই পিতৃভুমির জন্য
আমরা কি না করেছি
আমাদের অনেকেই
মৃত্যু বরণ করেছে
অন্যরা এখন ভাষন দিয়ে বেড়াচ্ছে।
_____ ওরহান ওয়ালী কাণিক
ershadmz August 28th, 2007
একটি দিয়াশলাই ঘষতেই
তোমার মুখ দেখতে পেলাম
একটি দিয়াশলাই জ্বলেই
দেশের মুখ দেখতে পেলাম।
একটি সিগারেট
জ্বালাতেই
প্রতিটি সিগারেট শব্দ হয়ে গেল
একটি সিগারেট জ্বালাতেই
হেমন্তের দিন গুলো
গাণ হয়ে গেলো।
যখন আমি মারা গেলাম
দুঃখ গুলো এক এক করে
ঝরে পড়লো
যেমন করে কবুতরের পালক ঝরে যায়।
_____ কামাল সুরাইয়া
ershadmz August 28th, 2007
সন্ধ্যার পর্দা নামছে একটি একটি করে
ওসমানিয়া সাদা লেকে
বেদনার্ত সময়ে সুখ স্মৃতি টুংটাং বাজছে
কোন পথিক নেই
কারো আসা যাওয়া নেই
দারুন একা ওই মহাসড়ক
বাতাস খেলা করছে ছিন্নপাতার সাথে
ধীর তাল লয়ে সময় গভীর অন্ধকারে
নেমে যাচ্ছে বিনীত ভাবে
নীরবতা পাখে মেলছে সর্বত্র
অন্ধকার এখন সকল দুয়ারেৃ
চেনা জগত অদৃশ্য হচ্ছে দৃশ্য থেকে
এক হাজার এক রজনীর মতো
প্রতিটি স্বপ্নের ভিতর
নতুন স্বপ্নের যাত্রা শুরু।
____ কামাল ইয়াহিয়া
ershadmz August 28th, 2007
শহর আর বোমা
হাতে হাত রেখে চলছে
মৃতরা মাটির সাথে কথা বলছে
এইমাত্র একট বুলেট
আমার কপালে চুমো খেলো
আমি হাসলাম
রক্তের ফোটা বুলেট হলো।
___ সাইত সাফেত ইরগাত
ershadmz August 26th, 2007
ছাদ গলে যাচ্ছে
ঘরে রক্ত ঝরছে
ঘরগুলো লুটে পড়ছে।
ছাদে কোন স্বপ্ন নেই
মানুষের চেহারা লম্বাটে পাংশু
নরম বাতাসে ভর করে
আকাশ থেকে বিকেল নেমে আসে।
তারাভরা সড়কের শেষ নেই
জানালার কাঁচে ঘোলা চোখ
সব কিছুর পেছনে অপেক্ষা করছে
অচেনা মানুষ।
__________________ আহমদ মুহিব