Archive for the 'arbi nari kobider kobita' Category

স্মৃতির ডিম

ershadmz September 7th, 2007

১।

ঈশ্বর যখন বৃষ্টি বর্ষণ করে

বন্ধুরা তোমরা চুপ থাকো

প্রেমের শব্দগুলো ভিজে যেতে পারে।

২।

মৃত সাগরের বুকে

ব্যথিত বাঁশীর কান্না

মৃতরা জেগে  উঠে ধীরে ধীরে

আমি অবাক হয়ে দেখছি

আহা প্রিয়জনেরা জেগে উঠছে।

৩।

এটা কি

আমার হৃদয়

নিয়ে যাও

এখানে এখন

কোন স্পন্দন নেই

তাহলে পাখিটা

কোথায় রাত কাটাবে।

৪।

হাজারো আয়না

স্থির নয়নে

সমুদ্র পাখি দেখছে

দেখছে টুকরো হয়ে যাওয়া

তার হাজারো পাখা।

৫।

হৃদয় চলেছে অভিসারে

পথের শেষে দরোজা

দরোজার শেষে বাসরঘর

তারপরে জানালা

সেখানেই তোমার হৃদয়।

৬।

আমার ভিতরে হৃদয়

হৃদয়ের ভিতরে দেয়াল

দেয়ালের ভিতর ফাটল

ফাটলের ভিতর মৃত বাতাস।

৭।

বন্ধু আমি এখন কি করবো

কফি ঠান্ডা হয়ে গেছে

কোথাও খালি জায়গা নেই

কোথায় লাফ দেবো

অশ্রুর মতো ঝরে যাওয়ার জন্যে

কোন পাখি নেই।

কোথাও সবুজ নেই

আমার হৃদয় ছাড়া

সুর্যমুখি এখন নেই

ভাষা কোন সর্বনাম জানেনা

আমি শব্দ ছাড়া

কি করবো বলো বন্ধু

কফি ঠান্ডা হয়ে গেছে।

৮।

আমিতো ফিরে এসেছি

তোমার কাছে

শুধু সাথে নেই নীল আকাশ

সমঝোতার শ্যামলিমা

উষার আলো আঁধারি

ঝিম মারা শ্বেত শুভ্রতা

তাহলে কি আমি ফিরিনি ?

৯।

দিনের বেলা

তোমার কবরে গেলাম

দেখলাম

কবুতর স্মৃতির ডিমে

তা দিচ্ছে

রাত হলে স্বপ্ন দেখলাম

ওখানে শুধু আমিই

সাক্ষী ছিলাম।

১০।

বিকেলটা সাদা ছিল

হৃদয়ে ছিলো বরফের মেলা

বিকেলটা সাদা ছিলো

ইতিহাসে বরফ জমেছে

চোখটায় পত্রিকার পাতা

ঠান্ডা হিমেল।

ওয়েটার আসলো

গ্লাসে দু টুকরো বরফ

আমি হৃদয়টাকে

গ্লাসে ঢেলে দিলাম

হৃদয় বরফের কাছে

অভিযোগ করছে।

___ দুনিয়া মিখাইল

আমার দেশ

ershadmz September 7th, 2007

ভেবেছি যুদ্ধ শেষ হয়ে গেছে

এখানেই ট্যান্কের নীচে

মাকে ও আমাকে পিষে মারা হয়েছে

যখন তুমি কসবায় বোকার মতো

ঘুরে বেড়াচ্ছো।

সন্তানদের টুকরো শরীর

রাস্তায় পড়ে থাকতে দেখছি

মাথা বাঁচিয়ে আমি

সাঁতার কাটছি

শরীরের চামড়া খুলে

আগুনের উপর শুকাতে দিলাম

আবার তাদের স্বপ্নে ডুবে গেলাম।

আমি উড়ছি

হামাগুড়ি দিচ্ছি

শুকিয়ে যাচ্ছি

বাতাস এখন একাই কাঁদছে।

তারা তোমাকে কিনছে

আর বিক্রি করছে

হাজারো সাপ

আমার চারিদিকে

তুমি তখনও

কসবায় বোকার মতো ঘুরে বেড়াচ্ছো

যখন আমার দেশ

গণহত্যার নিরাপদ ভুমিতে

পরিণত হয়েছে।

_____সালমা খাদরা জায়ুসী

মৃত্যু সনদ

ershadmz September 7th, 2007

দুই বিন্দুর মাঝে

যুদ্রতম পথ

একটি সরল রেখা

একথা সত্য নয়

শিখেছি তোমার কাছে

যখন তোমার সাথে ছিলাম।

ঠোঁট ও হৃদয়ের মাঝে

দীর্ঘতম পথ

প্রেমালাপ

তোমার নীরব তরংগ

আমার সরব

অনুভুতিই আমাকে

নিয়ে গেছে তোমার কাছে।

রাত্রি পুর্ণ ছিল নিঃশব্দ চিত্‍কারে

মোম নিভে গেলে

আমরা পরিপুর্ণ হলাম

আমাদের কফি পুর্ণ হলো

বিচ্ছেদের গরলে

উলংগ সাদা কাগজের মতো

হৃদয় তোমাকে দিয়েছিলো

ওই কাগজেই আমি

মৃত্যুর গল্পটি রচনা করেছি

ওটাই ছিল আমার মৃত্যুর সনদ।

____গাজা আল সামান

অচেনা শহর

ershadmz September 7th, 2007

কে আমাকে নিয়ে যাবে

সে শহরে

যা এখনও বোমার অচেনা

যা হবে আমাদের নিরাপদ বসতি

কে আমাকে নিয়ে যাবে

মুক্ত খোলা মাঠে

য এখনও

অত্যাচারিত মৃত মানুষের

কবরখানায় পরিণত হয়নি

কে আমাকে নিয়ে যাবে

সেই বৃক্ষের কাছে

যা এখনও

প্রেমিক হারানো

প্রেমিকার বিলাপ শুনেনি

কে আমাকে নিয়ে যাবে

সেই নীল আকাশের কাছে

যা এখনও

অবিচার অত্যাচার দেখেনি

যেখানে মুক্তচিন্তা ধর্ষিত হয়নি।

_____গাজা আল সামান

আমাকে ভাঁজ করে

ershadmz September 6th, 2007

আমাকে ভাঁজ করে

খামে ভরে

তোমাকে পাঠালম

আর ভাবছি

ছবির বদলে তুমি

আমাকে পেয়ে গেলে

একশ”বার আমাকে দেখছো

যেমন আমি তোমার হাসি দেখি

ভাঁজ করা শরীরটাকে

বার বার ঠিক করছো

লিভিংরুমের দেয়ালে

সেঁটে দিচ্ছো

অতিদূর থেকে ভেসে আসা

তোমার গলার আওয়াজ

আমি শুনতে পাচ্ছি

আমি দেখছি

আমাকে পেয়ে তুমি

আনন্দিত হলেও

তোমার চোখে ছিল

বেদনাভরা রাজার গল্প

যার কোন রাজ্য ছিলোনা।

——-  লায়লা হালাবী

বিন্দু

ershadmz September 6th, 2007

এক।

বহুমাত্রিক তোমাতে

তুমি ছিলেনা

কবিতায় তোমাকে

নির্মাণ করেছি

অন্যদের জন্য।

দুই।

কবিতায় দেশকে আঁকি

অসম্পুর্ণ ভুগোল

এটাই সত্যি।

তিন।

হে মৃত্যু

তুমি যখন

চলে গেলে

নিজপথে

আমি কিছুই

কিছুই করতে পারিনি।

——-  ডি এইচ মেলহেম

স্বপ্ন

ershadmz September 6th, 2007

আমার ভাঁজের ভিতর

একটি মরুভুমি

যেখানে স্মৃতিগুলো কাঁদছে

সমুদ্র জেগে উঠেছে

আমাদের মাঝে

তোমার উচ্চারণ গুলো

তুমি কখনওই ত্যাগ করতে পারোনি

প্রজাপতির পাখায়

আমাদের মিলন হতো।

এবং এখন

কোন সমুদ্র নেই

কোন হুইসেলও নেই

প্রজাপতির পাখাও নেই

আমাদের মাঝে।

বাতাসের ভিতর আমার

স্বপ্নগুলো দাফন হচ্ছে।

——-   নাজাত আল উদওয়ানী

মা

ershadmz September 6th, 2007

মাগো< তোমার মুখটা

আমার দিকে বাড়িয়ে দাও

আমার নিদ্রাহীন দু”চোখ

তোমার চোখে সাতার কাটবে

আমি সাতার কাটতে জানিনা মাগো

নৌকা জ্বালিয়ে দিয়েছি

আমার পেছনে

সাগর ছিলনা

সমুখেও কাউকে পাইনি

লড়াই করার জন্য।

——-   নাজাত আল উদওয়ানী

মিলন

ershadmz September 6th, 2007

আমরা মিলিত হলাম

প্রেমিক পাখি

যেমন মিলিত হয়

প্রেমিকার সাথে।

দাসী বালিকার বুকের উপর

যেমন মালিক মিলিত হয়

বৃক্ষের মৃদু বাতাসের মতো ছিল

তার পথচলা

তার হাত

আমার পোষাক ছিল

গোলাপের মত ঝরে পড়লো

নেকলেসের দানাগুলো

তার নিঃশ্বাসে

আমি দ্রুত কুড়িয়ে নিলাম।

—— নাজাত আল উদওয়ানী

বেদনা

ershadmz September 6th, 2007

এক

হে বাতাস

হে বেদনা

আমার কান্না

তোমাদের জানতে দেবনা।

দুই

এসব কবিতায়

কোন আগুন নেই

এখানে

কোন উষ্ঞতা নেই।

তিন

হে বেদনা

এবার তুমি বিদায় নাও

নোটবুকে

এখন আমি

হৃদয়ের বাগান আঁকবো।

____  হামজা খামিস

Next »