Ershad Mazumder’s Blog My thoughts yesterday, today and tomorrow

A chinese lion statue

I have finally started a blog. My son Naushad on his own setup it for me. His wish is that all my literary works are gradually stored in a central place. A weblog is a nice way to implent this. People can easily find my works in one dedicated place rather than 10 different websites where I so far posted my poems. It will take a long time though to put all my work here. I will post all my new stuff here as well as try to put my old works on a regular basis.

কেন তুমি চলে গেলে

ershadmz February 5th, 2010

তুমি এসেছিলে আমি জানতে পারিনি

আমি বুঝতে পারিনি তুমি এসেছিলে

কেমন করে এলে তুমি

আর কেমন করে গেলে চলে

আমি বুঝতে পারিনি

আমি জানতে পারিনি।

বলো কেন এমন হলো

আমিতো তোমারই আশায়

তোমারই পথে দাঁড়িয়েছিলাম

বলো কেন এমন হলো

বলো এ কেমন অপেক্ষা।

কেন তুমি এমন করে এলে

আর কেনইবা গেলে চলে।

তুমি ছাড়া এই আমি

ershadmz January 31st, 2010

কিভাবে বলবো কেমন করে বলবো

তোমায় ভালবাসি আমি

আমার ভাবনায় তুমি

আমার স্বপ্নে তুমি

নরম ছায়ায় দেখি তোমায়

রোদের আগুনে দেখি তেমায়

এই চোখ যেদিকে যায়

সেখানেই তোমায় দেখি

চোখের বাহিরে এই অন্তরে তুমি

তুমিইতো আমায় ছায়া দিয়েছো

তুমিইতো আমায় ভালবাসতে শিখিয়েছো

তুমিইতো আমায় জীবনের কথা শুনিয়েছো।

তবুও কেন এত অভিযোগ

এত নালিশ চারিদিকে

তুমিই বলো প্রিয়তমা

তুমিই বলো।

তুমি ছাড়া আমিতো ভাবতে পারিনা

এই আমিকে এই আমিকে

কে ডাকে আমায়

ershadmz January 29th, 2010

এইখানে এই অজানা সময়ে

এই অজানা অচেনা ঘরে

অজানা চারিদিকে

দিকহারা আমি

অচেনা আমাকে নিয়ে কোথায় চলেছি

সে কোন অজানা ঠিকানার খোঁজে।

সে কোন ঈশারা

সে কোন চোখের ভাষা

কি কথা বলে এই চোখ

এমন মোহনীয় চোখ

বাতাসে দেখি

আকাশে দেখি

উষার আকাশে দেখি

অস্তাচলের আকাশে দেখি

পাহাড়ের চুড়ায় দেখি।

তুমি শুধু তুমি

ershadmz January 29th, 2010

শুধু তুমিই শুধু তুমিই

চোখ বুঝলেই তুমি

চোখ মেললেই তুমি

শ্বাসে শ্বাসে তুমি

খোয়াবে খোয়াবে তুমি

স্মরনে তুমি

বাতাসে তুমি

আকাশে তুমি

রোদে তুমি

ঝড়ে তুমি

বৃস্টিতে তুমি

তোমাতেই আমি

আমাতেই তুমি।

বাতাসে বাতাসে

ershadmz January 29th, 2010

একদিন বাতাসে মিশে যাবো

এই মুর্তিটাও মিশে যাবে মাটিতে

প্রিয়তমা, বাতাসে শ্বাস নিলেই বুঝবে

আমি কোথায় আর তুমি কোথায়।

বাতাস থেকেই এসেছি

বাতাসেই ফিরে যাবো

শেষ মোকামে দাঁড়িয়ে আছি

বাতাসের ট্রেন আসলেই যাত্রী হবো

তখন বাতাসের কাছে জেনে নিও

আমার ঠিকানা।

বাতাসে বাতাসে একদিন দেখা হবে

অন্য কোন খানে

অন্য কোথাও।

ঈশারা

ershadmz January 28th, 2010

কিসের ঈশারা

বলো বন্ধু বলো বন্ধু

কেমন ঈশারা

যা ঘরকে বে ঘর করে

সীমাকে অসীম করে

ঠিকানাকে ঠকানাহীন করে

বলো বন্ধু বলো

এ কেমন ঈশারা

যা নিজেকে অচেনা করে

যা নিজেকে ভুলিয়ে দেয়।

কার ঈশারা

কোথা থেকে আসে

এই ঈশারা

কোথায় যেতে ডাকে।

ভাবছি শুধু ভাবছি

ershadmz January 23rd, 2010

শুধু ভাবছি, আমি শুধু ভাবছি

কেন ভাবছি কি ভাবছি

কিছুই জানিনা কেন জানিনা।

তবুও ভাবছি

অন্তহীন এক ভাবনা আমার

কে ভাবনা জাগায় এই মনে

সে কে ?

কোথায় সে ?

কি হয় সে আমার ?

জানিনা কিছুই জানিনা

কেন জানিনা, জানিনা।

তবুও ভাবছি, ভাবছি আমি

একাকী কোথাও দূরে

অজানা কোথাও

যেখানে আমি ছাড়া

শুধু শূণ্যতা আছে

শুধু নীরবতা আছে

আছে শুধু সময়হীনতা।

তুমি কে ?

কেন খেলছো এমন করে

বলো বন্ধু, শুধু এবার বলো

তুমি আমি এক

একের ভিতরেই

আমরা দুই।

আমি

ershadmz January 7th, 2010

এই ব্লগটি আমার ব্যক্তিগত। এখানে আমার কবিতা(বাংলা ও ইংরেজী), স্মৃতিকথা,দিনলিপি প্রকাশ করে থাকি। এতে অনেক ব্যক্তিগত তথ্য আছে। আমি একজন সামাজিক মানুষ। মানুষের সাথে সম্পর্ক রাখতে ভালবাসি। প্রতিদিন জাতীয় প্রেসক্লাবে আড্ডা দিতে ভালবাসি। বিগত ৪৮ বছর প্রতিদিন ৩/৪ ঘন্টা করে আড্ডা দিচ্ছি। গুগুলে আমার নাম দিয়ে সার্চ করলে আমার সম্পর্কে নানা তথ্য পাওয়া যাবে। সম্প্রতি শুনতে পাচ্ছি ব্লগের ভিজিটর আমার সম্পর্কে নানা গুজব ছড়াচ্ছে। একা আমি কারো কথায় কান দিইনা।

বলো বন্ধু বলো

ershadmz January 5th, 2010

আমার আর কে আছে

তুমি ছাড়া আর কে আছে

বলো বন্ধু বলো।

পথ হারিয়ে পথা পথা ঘুরি

পথের দিশা কোথা পাবো

বলো বন্ধু বলো

তুমি ছাড়া আর কে আছে

বন্ধু বলো বলো।

আলো ছেড়ে অন্ধকারে

এমনি করে আর কতকাল

 রইবো পড়ে বলো

বলো বন্ধু বলো

কেন এমন হলো

বলো বন্ধু বলো

কোথা পাবো আলোর দিশা

কোন সে ভুবনে

বলো বন্ধু বলো

তোমার কাছে যাবো বলে

হারিয়ে পথ বন্ধু

বলো বন্ধু বলো।

এত বিচ্ছিন্নতা কেন

ershadmz January 3rd, 2010

যেভাবেই থাকি যেখানেই থাকি

তোমার স্মরনরই থাকি

তোমার স্মরনেই কাটি

তুমি যেখানেই থাকো

আর আমি যেখানেই থাকি

শয়নে স্বপনে তুমিই থাকে

প্রিয়তম শুধু তুমিই থাকো।

তুমিই আমার বিরহ

তুমিই আমার আনন্দ

তুমিই আমার দঃখ

তুমিই আমার সুখ

এই চোখে শুধু তুমিই আছো

তুমি ছাড়া এই চোখ,চোখ থাকেনা

প্রতি শ্বাসে তোমার নাম

প্রতি আশে তোমার নাম

তবুও এত বিচ্ছিন্নতা কেন

বলো বন্ধু বলো।

Next »